২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেলের দাবি

প্রতিদিনের ডেস্ক॥
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অনতিবিলম্বে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিল এবং ১৫ শতাংশ বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে। শুক্রবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান সংগঠন দুটির নেতারা। এ সময় তারা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবি জানান।
গত ২৫ মে সরকার ‌‌‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এতে বলা হয়, ৪টি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। কর্মচারীরা এটিকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ আখ্যা দিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়