নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নবগঠিত এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এনজেল পারভেজ রিফাত’কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে নবগঠিত কমিটির পরিচিত সভা উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র বারবার নির্বাচিত কাউন্সিলর মোঃ মফিজুর রহমান মফিজ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জি এম ফারুক আলম -এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির অভিভাবক সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক বি এম এনামুল হক, শিক্ষক মোঃ শাহজাহান আলী, প্রভাতী রানী দাস, মোঃ বাবুল আকতার প্রমুখ।

