৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাটকেলঘাটার খলিশখালী এলজিইডির রাস্তায় ব্যবহৃত হচ্ছে আদলা ও পরিত্যক্ত ইটের গুড়া!

আমলগীর হোসেন, পাটকেলঘাটা
পাটকেলঘাটার খলিশখালীতে এলজিইডি রাস্তায় এক নম্বর ইটের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে আদলা ইট ও ইটের গুড়া। গতকাল সরেজমিনে গেলে এসব চিত্র দেখা যায়। সংশ্লিষ্ট ঠিকাদার যত্রতত্র ভাবে কাজ করছেন দেখে এলাকাবাসী এই প্রতিবেদক কে ডেকে চিত্রগুলো দেখিয়ে দেয়। গত ২৫ জুন সরোজমিনে গিয়ে দেখা যায় খলিশখালি দুধলে পুরাতন জামে মসজিদের সামনের ১০০ মিটার রাস্তা আদলা পরিতক্ত ইটের গোড়া দিয়ে যত্রতত্র ভাবে কাজ সম্পন্ন করছে মেসাস এস এম এ এন্টারপ্রাইজ, মঞ্জিতপুর সাতক্ষীরা এর প্রতিনিধি লাভলু ঠিকাদার। তিনি এই প্রতিবেদককে জানান, ২০২৩-২৪ অর্থ বছরে এই প্রতিষ্ঠানে কাজটি পায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমার ভাগ্নে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান পালিয়ে জার্মান চলে গেলে এই কাজটি পড়েছিল। আমি আশিকের মামা তাই আমি এই কাজটি উঠানোর চেষ্টা করছি আপনারা যদি এভাবে বাধা গ্রস্থ করেন তাহলে আমি এ কাজ সম্পন্ন করতে পারব না। আমাকে ও পালাতে হবে। তিনি আরো জানান এই আদলা ইট আমার এক লক্ষ ক্রয় করা আছে এই ইট গুলা আমাকে ব্যবহার করতে দিতেই হবে তা না হলে আমিও পালিয়ে যাবো। ঘটনার বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র কুমার হালদারকে জানালে তিনি তৎক্ষণাৎ তার প্রতিনিধি পাঠিয়ে কাজ বন্ধ করে দেন। তিনি এই প্রতিবেদককে জানান ঠিকাদারী প্রতিষ্ঠানের এই ৮০০ মিটার কাজের প্রাক্কলিত মূল্য ৯১, ৮৩, ৮১৪ টাকার কাজটি দীর্ঘদিন ধরে পড়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি লাভলু সাহেবকে আমি দ্রুত কাজ শেষ করতে বলেছি। তবে যত্রতত্র কাজের কোন সুযোগ নেই এখানে এক নম্বর ইট ব্যবহার করতেই হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাজ বন্ধ রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়