১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে দুই মাদকসেবীকে ৩ দিনের কারাদণ্ড

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমান আদালতে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নকিপুর গ্রামের জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় মাদক সেবনের সময় হাতেনাতে ধরে তাদেরকে সাজা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।গাঁজা সেবনকারী দুই যুবক হলেন, পৌরসভার নকিপুর গ্রামের বাবলু সরদারের ছেলে মাহিম (১৯) ও জাহিদুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম (২১)।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদানকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়