১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পিক্সেল১০-এ থাকছে না ভেপার চেম্বার ওয়াই-ফাই৭সহ বেশকিছু ফিচার

প্রতিদিনের ডেস্ক॥
গুগলের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ পিক্সেল১০ আগামী আগস্টে অনুষ্ঠেয় মেড বাই গুগল ইভেন্টে উন্মোচন হতে পারে বলে জোর গুঞ্জন চলছে।গুগলের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ পিক্সেল১০ আগামী আগস্টে অনুষ্ঠেয় মেড বাই গুগল ইভেন্টে উন্মোচন হতে পারে বলে জোর গুঞ্জন চলছে। এক সপ্তাহের মধ্যেই বাজারে আসার সম্ভাবনা থাকলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এরই মধ্যে এ সিরিজের ফোন নিয়ে অনলাইনে বেশকিছু তথ্য প্রকাশ করেছেন টিপস্টাররা। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনের এক প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল১০-এর স্ট্যান্ডার্ড মডেলে থাকছে না ভেপার চেম্বার কুলিং সিস্টেম। ভারী কাজ বা গেম খেলার সময় ফোনের পারফরম্যান্স বজায় রাখতে এ ভেপার চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগের সিরিজে পিক্সেল৯ প্রোতে এ ফিচার ছিল, তবে বেস মডেলে ছিল না। এবারো সে ধারা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
এছাড়া পিক্সেল১০ মডেলে থাকছে না ওয়াই-ফাই৭ সাপোর্ট, যা আগের পিক্সেল৯-এ ছিল। ফলে নতুন মডেলটিকে প্রযুক্তিগতভাবে কিছুটা পিছিয়ে আছে বলা হচ্ছে।
গুগল নতুন একটি ফিচার ‘আল্ট্রা রেস জুম’ নিয়ে কাজ করছে বলে জানা গেছে। এটি হবে আগের সুপার রেস জুমের উন্নত সংস্করণ। যেখানে সুপার রেস জুম সর্বোচ্চ আট গুণ পর্যন্ত জুম হতো, নতুন আল্ট্রা রেস জুম তার থেকে অনেক বেশি জুম সক্ষমতা দেবে। তবে এ ফিচার কেবল পিক্সেল১০ প্রো মডেলেই সীমাবদ্ধ থাকবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে পিক্সেল১০-এ থাকছে না আল্ট্রা স্টেবল ভিডিও রেকর্ডিং ফিচারও। অর্থাৎ ভিডিও রেকর্ডিংয়ের সময় অতিরিক্ত স্থিতিশীলতার জন্য যারা অপেক্ষায় ছিলেন, তারা হতাশ হতে পারেন।
ডিজাইনের দিক থেকেও পিক্সেল১০ খুব বেশি পরিবর্তন আনছে না। আগের মডেলের সঙ্গে মিল রেখে নতুন মডেলে থাকবে ম্যাট সাইড ও গ্লসি ব্যাক ডিজাইন।
আগের কিছু ফাঁস হওয়া তথ্যানুযায়ী, এ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (টেলিফটো লেন্সসহ), উন্নত লাউডস্পিকার ও গিম্বল লেভেল ইমেজ স্ট্যাবিলাইজেশন থাকতে পারে। এতে টেনসর জি৫ চিপসেট থাকারও সম্ভাবনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে সিরিজটি উন্মোচন করবে গুগল এবং ২৮ আগস্ট থেকে বাজারে পাওয়া যাবে নতুন পিক্সেল১০ সিরিজের ফোন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়