১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

৪০ বছর পর বিদায় নিচ্ছে মাইক্রোসফটের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’

প্রতিদিনের ডেস্ক॥
প্রায় চার দশক ধরে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য ‘আতঙ্কের’ নাম হয়ে থাকা ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ (বিএসওডি) অবশেষে বিদায় নিতে চলেছে।
প্রায় চার দশক ধরে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য ‘আতঙ্কের’ নাম হয়ে থাকা ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ (বিএসওডি) অবশেষে বিদায় নিতে চলেছে। প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, পরিচিত নীল রঙের ত্রুটির বার্তাটি এখন থেকে প্রদর্শিত হবে কালো পটভূমিতে। খবর সিএনবিসি।প্রতিষ্ঠানটি গত সপ্তাহান্তে এক ব্লগ পোস্টে জানায়, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্থিতিশীলতা বাড়াতে বেশকিছু নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে এ পরিবর্তন আসছে।
মাইক্রোসফটের ভাষায়, এখন ব্যবহারকারীদের জন্য অনাকাঙ্ক্ষিত রিস্টার্টের পর পরিস্থিতি সামাল দেয়া এবং দ্রুত পুনরুদ্ধার করা আরো সহজ হবে।
২০২৪ সালের ক্রাউডস্ট্রাইকের বিভ্রাটের ঘটনার পরিপ্রেক্ষিতে উইন্ডোজের নির্ভরযোগ্যতা বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে মাইক্রোসফট। গত বছর উল্লেখযোগ্য সাইবার ঘটনাগুলোর একটি ক্রাউডস্ট্রাইকের এ আইটি বিভ্রাট। জুলাইয়ে সাইবার নিরাপত্তা প্রযুক্তিবিষয়ক এ কোম্পানির সফটওয়্যারের একটি ত্রুটিপূর্ণ আপডেটের কারণে বিশ্বব্যাপী মাইক্রোসফট উইন্ডোজ ভিত্তিক অনেক কম্পিউটার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
উল্লেখ্য, ব্লু স্ক্রিন অব ডেথ হলো মাইক্রোসফট অপারেটিং সিস্টেমে প্রদর্শিত একটি ত্রুটি বা সিস্টেম ক্র্যাশের সতর্কীকরণ সংকেত। এটি সাধারণত হার্ডওয়্যার বা সফটওয়্যারের সমস্যা কিংবা অন্য কোনো গুরুতর ত্রুটির কারণে কম্পিউটার চালু হতে বা কাজ করতে পারলে দেখায়। এটি সাধারণত তখনই দেখা যায়, যখন উইন্ডোজ কোনো গুরুতর ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় বা রিস্টার্ট হয়। এতে ডাটার ক্ষতি কমানো যায়।
মাইক্রোসফট বলছে, এখন থেকে ত্রুটির বার্তাগুলো আরো সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হবে এবং পটভূমি হবে কালো। আগের মতো আর কোনো বিষণ্ন মুখের (স্যাড ফেস) আইকন দেখা যাবে না। বরং স্ক্রিনে রিস্টার্টের কত শতাংশ সম্পন্ন হয়েছে, সেটার অগ্রগতি দেখানো হবে।
মাইক্রোসফট জানিয়েছে, নতুন হালনাগাদটি চলতি বছরের গ্রীষ্মের শেষ দিকে উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ সংস্করণে চালু হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়