৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে পরিবেশ বান্ধব ব্যবসা প্রসারে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ বান্ধব ব্যবসা প্রসারে উদ্যোক্তাদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।২৯ জুন(রবিবার)সকালে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) -এর আয়োজনে ও অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১১জন উদ্যোক্তাদের হাতে উপকরণ তুলে দেন প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন। উপকরণের মধ্যে ইন্ডাস্ত্রিয়াল বৈদ্যুতিক সেলাই মেশিন ৩টি, লক মেশিন ৩টি, মধুর চাকের জন্য মোমের প্লেট তৈরির মেশিন ১টি, মধু সংগ্রহকারী মেশিন ১টি, মধুর কন্টেইনার (বড়) ১টি, কার্টুন বাঁকানোর মেশিন ২টি, কার্টুন কাটার মেশিন২টি, ওজন মেশিন (১০০ কেজি) ২টি, বৈদ্যুতিক ব্যাগ সেলাই মেশিন ২টি, বৈদ্যুতিক হিটার, ব্লেন্ডার মেশিন, প্রেসার কুকার, নন-স্টিক প্যান, কাঠের চামচ, প্রক্রিয়াজাতকরণ শেড, সিমেন্টের খুঁটি এবং বাঁশ দিয়ে জালের বেড়া (লোহা, পিভিসি এবং মাকড়সার জাল), জলের পাম্প, পাইপ ফিটিং, ভ্যান, কম্পোস্ট হাউস, কুড়াল, কোদাল, কাটার, ইঁদুরের ফাঁদ, ১টি শোকেস, ১টি ডেক্সি, ১টি ত্রিপল, ১টি ছুরি, ১টি সুই, ৩০ কেজি তালপাতা এবং ৪০ কেজি খড়, তারিখ সিলের জন্য ইঙ্কজেট প্রিন্টার ২টি এবং ১১ টি এন্টারপ্রাইজ সাইনবোর্ড।প্রধান অতিথি বলেন, এমন একটি যুগোপযোগী আয়োজনের জন্য কোডেক-কে আন্তরিক ধন্যবাদ জানান এবং সকল উদ্দোক্তাতাদেরকে আরও উদ্যমতা ও সততার সাথে তাদের নিজ নিজ ব্যবসা পরিচালনার জন্য পরামর্শ প্রদান করেন।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কোটেক এর প্রজেক্ট অফিসার রাসেল আমীন এবং সহযোগীতা করেন ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়