ইজিবাইক চালককে কোদাল দিয়ে পিটিয়ে ২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
যশোরের কোতয়ালী থানার কচুয়া এলাকায় এক ইজিবাইক চালককে বেধড়ক পিটিয়ে তার কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত চালক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। আহতের নাম মো: আজগর আলী (৪৯), পিতা মৃত আবুল শেখ, বাড়ি কচুয়া গ্রামে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। বুধবার (৩ জুলাই ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সামনে মুসলিম স্টোরের মালিক মো: আমিনুর রহমান তাকে ২ লাখ টাকা দিয়ে দোকানের মালামাল কিনতে পাঠান। কিন্তু কচুয়া ইউনিয়নের আমতলা মোড় থেকে প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে স্থানীয় দুই দুর্বৃত্ত লিটন (৫০) ও টুটুল (৩৫), পিতা মৃত আব্দুল মজিদ—ইজিবাইকের গতিরোধ করে। তারা কোদাল দিয়ে আজগর আলীর মাথায় আঘাত করে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়