২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর উত্তর মাথা তেল পাম্পের অদূরে। সোমবার সকালে এ ঘটনায় নিহতরা হলেন, নিয়ন্ত্রণহীন ট্রাকের চালক সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিঘান গ্রামের আইয়ুব খন্দকারের ছেলে বাসিন্দা রাজু মিয়া ও হেলপার একই উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে এরফান হোসেন। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন জানান, সকাল ৭টার দিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি ট্রাক। এ সময় সড়ক থেকে সিটকে গিয়ে নিয়ন্ত্রণহীন ট্রাকটি পাশের একটি স্থাপনায় আঘাত করলে ঘটনাস্থলে ওই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাফায়ত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্যে আটকে থাকা নিহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়