১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাটকেলঘাটা প্রেস ক্লাবে প্রতিদিনের কথা পত্রিকার ৮ম জন্মবার্ষিকী পালিত

আলমগীর হোসেন, পাটকেলঘাটা
যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার ৮ম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ জুলাই মঙ্গলবার রাত ৮ টায় পাটকেলঘাটা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার সাতক্ষীরা তালা সার্কেল মোঃ হাসানুর রহমান। পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াছিন আলী সরদার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শাহীনুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি বিভাগের তালা উপজেলার সেক্রেটারি হাফেজ শাহ আলম। এ সময় আরো বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক নাজমুল হক খান, সহকারী অধ্যাপক নাজমুল হক, নির্বাহী সদস্য আব্দুল মতিন। সমাপনী বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মদনিক প্রতিদিনের কথা পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি আলমগীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, পাটেকেলঘাটা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহিন আলম,অর্থ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনি, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ফিরোজ কবির, সদস্য সাংবাদিক এম এম জামান মনি, আবু হোসেন, এম এস মজনু, মখফুর রহমান জান্টু, আব্দুল্লাহ আল মামুন, নব কুমার দে ও সাংবাদিক গোলাম রব্বানী। প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির কেক কাটার মধ্যদিয়ে প্রতিদিনের কথা পত্রিকার ৮ম জন্ম বার্ষিকী পালন করা হয়। ৯ তম বছরে স্বাগতম জানিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়