১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগর সীমান্ত থেকে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে ভারত থেকে অবৈধ পথে আসা ৪১ বোতল কিংফিশার ব্রান্ডের ভারতীয় মদ (বিয়ার) উদ্ধার করেছে কোস্টগার্ড।১৭ জুলাই(বৃহস্পতিবার) বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ কৈখালী বিসিজি স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানাধীন সীমান্তবর্তী মামুনদে নদীর পায়রাটনি খাল এলাকা থেকে এই মদগুলো উদ্ধার করে।বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সীমান্তবর্তী সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মামুনদে নদীর পায়রাটনি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরিও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়