প্রতিদিনের ডেস্ক
গেল বুধবার কন্যার বাবা-মা হওয়ার খবর যৌথভাবে জানান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তারপর থেকেই হাসপাতালের বাইরে ছবিশিকারিদের ভিড়। তবে, তাদের ছবি না তোলার অনুরোধ রেখেছেন অভিনব কায়দায়। তাদের জন্য হালকা গোলাপি রঙের বাক্সে মিষ্টি পাঠিয়ে সেখানে লিখেছেন, আমাদের শিশুকন্যা এসেছে। এই সুন্দর মুহূর্ত ভাগ করে নেয়ার জন্য কিছু মিষ্টি হয়ে যাক। দয়া করে কোনো ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।
