মাইলস্টোন ট্র্যাজিডি: সিঙ্গাপুরের প্রতিনিধিদল ঢাকায়

প্রতিদিনের ডেস্ক:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চার সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছে। বুধবার (২৩ জুলাই) বেলা সোয়া ১১টায় তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছান। সেখানে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে তাদের বৈঠক চলছে। প্রতিনিধিদলে রয়েছেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ড. চোং সি জ্যাক, সিঙ্গাপুর স্বাস্থ্য সেবা বিভাগ সিংহেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও৷ তাদের সঙ্গে সিঙ্গাপুরের দুই চিকিৎসক পুন লাই কুয়ান, লিম ইউ হান জোভান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়