জাহ্নবী’র প্রতিবাদ

প্রতিদিনের ডেস্ক
মহারাষ্ট্রের কল্যাণ ক্লিনিক নামে এক হাসপাতালের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সমাজমাধ্যমে স্পষ্ট মতামত তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন প্রতিবাদ। হাসপাতালের নারী রিসেপশনিস্টকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তারপরে করছেন মারধর। সমাজমাধ্যমে ভাইরাল এই ভিডিও। অবিলম্বে ওই ব্যক্তিকে সংশোধনাগারে পাঠানো উচিত বলে দাবি করেছেন জাহ্নবী। শ্রীদেবীকন্যা তার সমাজমাধ্যমে লিখেছেন, এই লোকটার কারাবাসে থাকা উচিত। এই ধরনের আচরণে কোনো অসুবিধা নেই- এটা কেউ কীভাবে ভাবতে পারে? উনি ভাবলেন কীভাবে, এইভাবে গায়ে হাত তোলা যায়? কোন ধরনের পরিবেশে বেড়ে উঠলে কোনো অনুতাপ ও
মানবিকতা ছাড়া এই কাণ্ড ঘটানো যায়? তিনি আরও লিখেছেন- আপনার মস্তিষ্ক এইভাবে ক্রিয়া করে, এটা জানার পরে নিজের সঙ্গে বাস করেন কীভাবে? সত্যিই লজ্জাজনক। আমাদেরও লজ্জা হওয়া উচিত, এমন একটি ঘটনার তীব্র প্রতিবাদ না করার জন্য। এর কোনো ক্ষমা হতে পারে না। এদিকে, চলতি ও আগামী বছরের কমপক্ষে তিনটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়