১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভাত খাওয়া নিয়ে দ্বন্দ্ব : মহেশপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আব্দুর রাজ্জাক রাজন, মহেশপুর
বিয়ান বেলায় ভাত খাওয়া নিয়ে তর্কবিতর্কের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামে। নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (২৩)। তিনি কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সোমবার বেলা ১১টার দিকে ভাত খাওয়া নিয়ে বড় ভাইয়ের সঙ্গে বিকর্তে জড়ায় ছোট ভাই জামাল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই উজ্জলের হাতে থাকা ছুরি দিয়ে ছোট ভাই জামালের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। খবর নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সোমবার বেলা ১১টার দিকে ভাত খাওয়ার মতো অতি তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাই উজ্জল হোসেনের সঙ্গে ছোট ভাই জামালের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উজ্জলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জামালের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। জামালকে উদ্ধার করে নিকটস্থ ভৈরব বাজারের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু ঘটে। ওসি আরো জানান, নিহত জামালের বড় ভাই উজ্জল একজন ঝালমুড়ি, আমড়া ও পেয়ারা বিক্রেতা। তার হাতে সব সময় ধারালো ছুরি থাকতো। সেই ছুরি দিয়েই আঘাত করেছে। ঘটনার পরপরই উজ্জল পালিয়ে গেছেন। ৩টার সময় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়