২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে এলপিজি গ্যাসে জালিয়াতি : করিম পেট্রলিয়ামকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের কারবালা রোড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স করিম পেট্রলিয়াম কর্তৃক অনুমোদনহীনভাবে বিভিন্ন কোম্পানির এলপিজি গ্যাস রিফিল ও বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ ইসরাক করিমকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, করিম পেট্রলিয়াম কোনো প্রকার অনুমতি ছাড়াই সেনা, দুবাই বাংলা, বসুন্ধরা এবং নাভানা ব্র্যান্ডের গ্যাস নকল করে বিভিন্ন সিলিন্ডারে রিফিল করে বিক্রি করছিল। এছাড়া তারা জালিয়াতির মাধ্যমে এসব প্রতিষ্ঠানের মোড়কও ব্যবহার করছিল, যা ভোক্তাদের প্রতারণার পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কাও তৈরি করছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর-এর সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন ক্যাব (ভোক্তা অধিকার সংস্থা) সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়