১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে আলম শেখ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলা সদরের সোনামোড় নামক স্থানে রাস্তার পাশে গাছ কাটার সময় এ দূর্ঘটনা ঘটে। তিনি বগুড়া জেলার শেরপুর থানার জামুর গ্রামের তোমছের আলী শেখের পুত্র।জানা গেছে, ওই শ্রমিক সড়ক ও জনপদ বিভাগের অধীনে রাস্তার পাশে গাছ কাটার সময় অসাবধানবসত পা ফসকে নিচে পড়ে গিয়ে গুরত্বর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকির হোসেন মৃত ঘোষনা করেন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ নিজ বাড়ীতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়