প্রতিদিনের ডেস্ক
প্লে স্টোরের কার্যক্রমে পরিবর্তন আনার নির্দেশ বাতিল করতে চেয়েও ব্যর্থ হয়েছে গুগল। গত সপ্তাহান্তে গুগলের আবেদন নাকচ করে আগের রায় বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত।
প্লে স্টোরের কার্যক্রমে পরিবর্তন আনার নির্দেশ বাতিল করতে চেয়েও ব্যর্থ হয়েছে গুগল। গত সপ্তাহান্তে গুগলের আবেদন নাকচ করে আগের রায় বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। ২০২০ সালে ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের করা মামলায় বলা হয়, গুগল অ্যান্ড্রয়েড অ্যাপে প্রবেশ ও পেমেন্ট ব্যবস্থায় প্রতিযোগিতা বাধাগ্রস্ত করছে। প্রতিষ্ঠানটি প্লে স্টোরের মাধ্যমে একচেটিয়া নিয়ন্ত্রণ চালাচ্ছে। যদিও গুগল দাবি করে যে বিচার প্রক্রিয়ায় ভুল হয়েছে, কিন্তু আদালত সম্প্রতি তা খারিজ করে জানায়, এপিক গেমসের করা অ্যান্টিট্রাস্ট মামলায় বিচারক কোনো আইনি ভুল করেননি। খবর রয়টার্স

