প্রতিদিনের ডেস্ক
রাগে ফেটে পড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার এই মেজাজ হারানোর কারণ হিন্দি ছবির তথাকথিত দাপটে বাংলা ছবির প্রদর্শনে সংকট। এ অভিনেত্রী বলেন, কোথাও বাংলা ছবি হাউজফুল থাকা সত্ত্বেও ছবির সময় বদলে দেয়া হচ্ছে। কখনো হল থেকেই ছবি নামিয়ে দেয়া হয়েছে। ওই ছবিগুলোর জন্যও তো ডিস্ট্রিবিউটরদের থেকে টাকা নেয়া হয়েছে। দু’কোটি, আড়াই কোটি দিয়ে প্রযোজক ছবি বানালে তাকে অন্তত দু’সপ্তাহ ছবি চালাতে দেয়া হবে না!
