১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সোজাসাপ্টা তামান্না

প্রতিদিনের ডেস্ক
বাস্তবে স্পষ্টবাদী অভিনেত্রী তামান্না ভাটিয়া। যেকোনো বিষয়ে খোলামেলা কথা বলতেই ভালোবাসেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন তামান্না। সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা নজরে দেখা হয় বলে দাবি এ নায়িকার। তিনি বলেন, মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করেন তারা। আপনাকে লজ্জিত ও দোষী সাব্যস্ত করানোর চেষ্টা করতে থাকেন। তিনি বলেন, যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন। কি অদ্ভুতভাবে সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে আমরা লজ্জিত বোধ করি। কারণ আমাদের এইভাবেই ভাবানো হয়েছে। আমরা ভাবতে থাকি, কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম। কিন্তু যৌনতা তো জীবনেরই অঙ্গ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়