উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যশোরের মণিরামপুর উপজেলার রাজাগঞ্জের ঝাঁপা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট) বিকালে রাজগঞ্জ আঞ্চলিক বিএনপি’র কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব রিপন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মণিরামপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মোতালেব গাজী। বিশেষ অতিথি ছিলেন- মণিরামপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি প্রভাষক কফিল উদ্দিন আহমেদ, মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাষ্টার হুমায়ুন কবির। এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি নেতা প্রভাষক আবুল বাশার, আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মতিয়ার রহমান, ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি একরামুল হোসেন, ঝাঁপা ইউনিয়ন যুব নেতা মারুফ হোসেন, আব্দুল ওদুদ, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বিপ্লব হোসেন প্রমূখ।

