চৌগাছায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় যুগবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পবিত্র গীতা পাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) সকালে পৌর শহরের হালদার পাড়ার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক অভিজিৎ কুমার রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক ও চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটার অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওয়ালিয়ার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্যি বএনপির নেতা গোবিন্দ কুমার রাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক স¤পাদক শ্যামল দত্ত, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক ধীরেন্দ্রনাথ দে, যুগ্ন আহবায়ক অনন্ত সরকার, শ্যামল বিশ্বাস, সদস্য সচিব নির্মল কুন্ডু, সাবেক সভাপতি নিমাই কুমার সরকার, গ্রন্থ ও প্রকাশনা স¤পাদক প্রশান্ত কুমার পাল, পবিত্র সিংহ, মিটুন দে, সুনীল দে, সুব্রত সরকার, স্বপন দাস, মানিক কুন্ডু, ক্ষীরদ সরদার, নিমাই সরদার, সপন দাস প্রমুখ। যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা ও নন্দ উৎসব পরিচালনা করেন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পুরোহিত মদন গোষাই ও সুকুমার সরকার। আলোচনা সভায় আলোচনা অনুষ্ঠান শেষে জন্মাষ্টমী র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নামযজ্ঞের মাঠে সমাপ্তি হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়