৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে কৃষক দলের সদস্য সংগ্রহে সংঘর্ষ : আহত সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর বাজারে জাতীয়তাবাদী কৃষক দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানা কৃষক দলের সদস্য সচিব মো. মহসিন আলী (৪০) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও যুবদলের সভাপতি টিটো ও তার অনুসারীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে টিটো মহসিন আলীর জামার কলার ধরে কিল-ঘুষি মারেন এবং হাতে থাকা লাঠি দিয়ে তার কপালে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলাকালে টিটো গ্রুপ কিছু আওয়ামী লীগ সমর্থককে কৃষক দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিল। এ নিয়ে বিরোধের সূত্রপাত হয়। তবে এ বিষয়ে টিটোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়