১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে হানি ট্র্যাপ চক্রের দুই নারীসহ পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। বুধ (২০ আগস্ট) ও বৃহস্পতিবার (২১ আগস্ট) যশোর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন-যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. জাফরের ছেলে মো. কালু (৪০), রমজান শিকদারের ছেলে সুলতান শান্ত (২৫),

চৌগাছা উপজেলার মো. শাফাউদ্দিনের মেয়ে শারমিন (২১) ও একই উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রূপা (২৮)। ঝিনাইদহের মহেশপুর উপজেলার আনোয়ার ইকবাল এই চক্রের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হন। পরে তার ভাগ্নে নাছিম রেজা এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় এজাহার দায়ের করলে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করা হয়।

0-0x0-0-0#

তিনি জানান, ভিকটিমের এজাহারের ভিত্তিতে এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গ্রেপ্তার ৫ জন যশোর শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে হানি ট্র্যাপের মাধ্যমে লোকজনকে আটকে রেখে নির্যাতন ও টাকা আদায় করে আসছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়