৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নিখোঁজ যুবক আকাশের মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি
খুলনার জেলখানা ঘাটে ফেরি-ট্রলার সংঘর্ষে ভৈরব নদীতে নিখোঁজ যুবক আকাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরআগে বৃহস্পতিবার ৩ জন নদীতে পড়ে যান। তাদের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়। একমাত্র যুবক আকাশ ছিলেন নিখোঁজ। আজ শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। মৃত আকাশ রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া এলাকার দিলীপ সরকারের ছেলে। উদ্ধারের পর মরদেহটি আইচগাতি ইউনিয়নের সাহাপাড়ায় তার নিজ বাড়িতে নেয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আকাশের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারায় একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আকাশের লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একটি যাত্রীবাহি ট্রলার জেলখানা হয়ে সেনেরবাজার ঘাটের দিকে রওনা হয়। বৈরী আবহাওয়ার কারণে ফেরি-ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলার থেকে তিনজন নদীতে পড়ে যান। দু’জনকে নদী থেকে উঠানো গেলেও আকাশ নিখোঁজ হয়। পরে রূপসা ও সদর থানা নৌপুলিশ এবং পরবর্তীতে খুলনা ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং মোংলা কোষ্টগার্ডের সদস্যরা আকাশের সন্ধানে নদীতে অভিযান চালায়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়