১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

২৪ টাকা কেজিতে আটা কিনতে পারবে জনগণ

প্রতিদিনের ডেস্ক:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবং স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৬ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সারা দেশে (সিটি করপোরেশন, শ্রমঘন জেলা বা উপজেলা, জেলা সদর পৌরসভা) চলমান খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস সাধারণ) কার্যক্রমে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রির পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রতিদিন ১ মেট্রিক টন আটা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।জনগণ নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা দামে কিনতে পারবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়