যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিছিল

নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট বুধবার পাইপপট্টি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মজিবর রহমান খান মহারাজ। বক্তব্য রাখেন রাখেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও শহর কমিটির যুগ্ম-আহ্বায়ক ফরিদ হোসেন, হোটেল শ্রমিকনেতা রাজু প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, আমরা হোটেল সেক্টরে অবিলম্বে বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে ৬ সদস্যের পরিবার বেঁচে থাকার জন্য মজুরি বোর্ডের মাধ্যমে ৩০ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে তা বাস্তবায়ন, শারদীয় দূর্গা পুঁজায় সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের এক মাসের মজুরির সমান উৎসব (ভাতা) বোনাস প্রদান, নিয়োগপত্র-পরিচয়পত্র-সার্ভিসবুক প্রদান এবং ৮ ঘন্টা শ্রম দিবস, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি বাস্তবায়নের দাবিতে আমরা দীর্ঘ দিন আন্দোলন করে আসছি। কিন্তু করোনা মহামারীর পর থেকে মালিকপক্ষ নানা অজুহাতে আমাদের অর্জিত অধিকার অনেকাংশ হরণ করেছে। ২০২৫ সালের ৫ মে হোটেল সেক্টরে ৩য় বারের মত নতুন গেজেট পাশ হয়েছে। এ প্রেক্ষিতে উক্ত গেজেট বাস্তবায়নসহ উপরোক্ত দাবিতে আন্দোলনের বিকল্প নাই। এমতাবস্থায় কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ জাতীয় নিম্নতম মূল মজুরি ৩০হাজার টাকা ঘোষণা, নিয়োগপত্র-পরিচয়পত্র, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ ৫ মে ২০২৫ ঘোষিত গেজেট বাস্তবায়নের দাবিতে নেতৃবৃন্দ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়