১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে জরিমানা

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে উপজেলার কালিকাপুরে এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে বাগদা চিংড়িতে পুশ এর অভিযোগে ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে, পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা সহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বেলা ১২:৩০ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল এর নেতৃত্বে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে নওশের আলীর ছেলে জয়নাল আবেদীন মৎস্য ব্যবসায়ী ৩২ এর বাড়িতে বাগদা চিংড়িতে বিভিন্ন পদার্থ দিয়ে পুস করার অভিযোগে হাতেনাতে ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে , পরে পেট্রলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এ সময় ভ্রমণ আদালতে কালিগঞ্জ থানার এস আই সাব্বির আহমেদ সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়