নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (আনোয়ার মেম্বর)কে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দখলদারিত্বের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সোমবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে আনোয়ার হোসেনের সঙ্গে বিএনপির কোন পর্যায়ের নেতাকর্মীর সম্পর্ক রাখা যাবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এতে আরও উল্লেখ করা হয়, “কোন ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায়ভার বিএনপি নেয় না। ব্যক্তিগত অপরাধকে বিএনপির সঙ্গে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশ করা হলে, আমরা মনে করি সেখানে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে। বিএনপিতে অপরাধীদের কোন স্থান নেই।”

