হত্যা মামলায় হানিফ-হেনরীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রতিদিনের ডেস্ক:
জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও আরও তিনটি ঘটনায় এ অভিযোগ দাখিল করা হয়। অন্য আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, মো. শামীম তালুকদার লাবু ও মো. আবু মুসা।রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি হওয়ার কথা রায়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করবে প্রসিকিউশন।এদিকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া মানবতাবিরোধী অপরাধের অন্যান্য মামলায় আরও আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়