প্রতিদিনের ডেস্ক:
ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়ানোর লক্ষ্যে নতুন ফিচার চালু করছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ।ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়ানোর লক্ষ্যে নতুন ফিচার চালু করছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। অ্যাপটির মাধ্যমে যোগাযোগের জন্য বর্তমানে মোবাইল নম্বরের ওপর নির্ভর করতে হয়। তবে ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইউজারনেম তৈরি করতে পারবেন। ফলে অন্যরা যোগাযোগ করতে পারবে ফোন নম্বর না জেনে। এছাড়া অতিরিক্ত নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ চার অংকের ‘ইউজারনেম কি’ পরীক্ষা করছে বলে জানা গেছে। যার কাছে ইউজারনেম ও চার অংকের কি দুটোই থাকবে, তারাই কেবল ওই ব্যবহারকারীকে বার্তা পাঠাতে পারবেন। খবর ইন্ডিয়া টুডে

