৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সেফ এক্সিট নিয়ে বিএনপির সঙ্গে আলাপ হয়নি : দুদু

প্রতিদিনের ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক, তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলাপ হয়নি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।শনিবার দুপুরে তাঁতীদলের ময়মনসিংহ মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানানো শেষে এই কথা জানান তিনি।দুদু বলেন, যতক্ষণ পর্যন্ত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন না হচ্ছে, ততক্ষণ ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা এখনও দেশে বিদেশে তৎপর।জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়গুলো জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়