পাকিস্তানের ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের

প্রতিদিনের ডেস্ক
কাবুলে বিমান হামলার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাতভর সংঘাতে পাকিস্তানের ৫৮ সেনা হত্যার দাবি করেছে আফগানরা। এদিকে, শনিবার রাতের গোলাগুলির পর রবিবার (১২ অক্টোবর) পাকিস্তান তাদের প্রধান সীমান্তগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এদিকে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগান বাহিনী ২৫টি পাকিস্তানি সেনা পোস্ট দখল করেছে। এছাড়া পাকিস্তানের ৫৮ জন সৈন্য নিহত ও ৩০ জন আহত হয়েছেন। খবর এপির। পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোর দিকে গুলি চালায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি ছিল গত সপ্তাহে পাকিস্তানের পরিচালিত বিমান হামলার জবাব। জবাবে পাকিস্তানও গোলা ও ভারী অস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, পাল্টা হামলায় আফগানিস্তানের কয়েকটি সীমান্ত পোস্ট ধ্বংস হয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পাকিস্তানের খুররম এলাকায় মাঝে মাঝে গুলি চলার শব্দ পাওয়ার খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা। এই সংঘাতের পর, পাকিস্তানের দুটি প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান রবিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়