শেখ পরিবারের জন্ম হয়েছিল পালাবার জন্য : তৃপ্তি

বেনাপোল প্রতিনিধি
নির্লজ্জ বেহায়া বেশরম মিথ্যাবাদি নারী শেখ হাসিনা। তার নেতৃত্বে তার সরকার ও দল এদেশের মানুষকে দীর্ঘ ১৭ টি বছর জিম্মি করে রেখেছিল। আর সে বার বার মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে পিছিয়ে দিয়েছে শত বছর। তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না। কিন্তু তিনি বার বার পালিয়েছে এদেশের মানুষ জানে। তার জন্মটা হয়েছে পালানোর জন্য। আপনারা জানেন তার পিতা ও ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানিদের কাছে আত্নসমার্পন করে পালিয়েছিলেন।তিনি তার নেতা কর্মী ফেলে রেখে চলে গেছেন এবং তার আত্নীয় স্বজনদের আগে থেকে দেশ ত্যাগ করতে তিনি সাহায্য করেছেন। শার্শার গোগায় উঠান বৈঠকে কথাগুলো বললেন সাবেক যশোর ৮৫ শার্শা -১ আসন এর সংসদ সদস্য মফিকুল হাসানতৃপ্তি।
রোববার (২৬ অক্টোবর) শার্শার ৬ নং গোগা ইউনিয়নের দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসায় উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, আমরা তারেক জিয়ার ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিয়ে এদেশের মানুষকে সজাগ করতে হবে। আমরা জিয়াউর রহমান এর স্বনির্ভর গ্রাম গড়ে তুলব। আমরা এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করব। আর কোন দিন যাতে দিনের ভোট রাতে না হয় তার সু-ব্যবস্থা করব। আপনারা জানেন বিগত ফ্যাসিষ্ট সরকার এর প্রধান শেখ হাসিনা এদেশের সম্পদ লুন্ঠন করে বিদেশে পাচার করে দেশকে দরিদ্র সীমায় পৌছে দিয়েছে। তার ছেলে বোন আত্নীয় সকলে দুর্নীতির সাথে জড়িত ছিল। আগামী ত্রায়োদশ জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে এদেশে সন্ত্রাশ মুক্ত উন্নয়নশীল রাষ্ট্র গঠন করার সুযোগ দিবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মাদ কুদ্দুস আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, গোগা ইউনিয়নের সাধারন সম্পাদক হামিদ সর্দার, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য সাইফুল ইসলাম আসাদ, মফিজুর রহমান পিন্টু প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়