৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে বাম জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সমুদ্রবন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখা। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর দেশের আমদানি-রপ্তানির মূল চালিকা শক্তি। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, শিল্পকারখানার কাঁচামাল ও রপ্তানিযোগ্য পণ্যের প্রধান কেন্দ্র এই বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া দেশের স্বার্থবিরোধী পদক্ষেপ। বক্তারা আরও বলেন, সরকারের এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। অবিলম্বে বিদেশিদের কাছে চট্টগ্রাম সমুদ্রবন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়