৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সিডস ফর দ্য ফিউচার ১১তম আসরের নিবন্ধন শুরু

প্রতিদিনের ডেস্ক
হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ প্রতিযোগিতার ১১তম আসরের নিবন্ধন শুরু হয়েছে। দেশের স্নাতক তৃতীয় বর্ষ বা এর ওপরের পর্যায়ের শিক্ষার্থীরা তাদের সিভি পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
দেশের শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান বা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি মজবুত আইসিটি অবকাঠামো গড়ে তুলতে প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে সম্প্রতি এক অনুষ্ঠানে সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশের উদ্বোধন ঘোষণা করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ প্রমুখ।
চলতি বছর পুরস্কার হিসেবে বাংলাদেশ রাউন্ডের চ্যাম্পিয়ন পাবে হুয়াওয়ে মেটবুক, প্রথম রানারআপ পাবে হুয়াওয়ে প্যাড এবং দ্বিতীয় রানারআপ পাবে হুয়াওয়ে স্মার্ট ওয়াচ। এর পাশাপাশি এশিয়া প্যাসিফিক রাউন্ডের শীর্ষ দুটি প্রজেক্ট টিমের সদস্যরা পাবে চীন ভ্রমণের সুযোগ।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘চীন ও হুয়াওয়ে বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে সহায়তা করে আসছে।’ প্রতিযোগিতাটি আয়োজন করায় তিনি হুয়াওয়েকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন বলেন, ‘সিডস ফর দ্য ফিউচার হুয়াওয়ের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এর লক্ষ্য হলো সামাজিক দায়বদ্ধতাকে আরো ভালোভাবে পূরণ করার পাশাপাশি বাংলাদেশের আইসিটি সেক্টরে তরুণদের প্রশিক্ষিত করা।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়