প্রতিদিনের ডেস্ক:
আমরা মাছের কোফতার সাথেই বেশি পরিচিত। টেস্ট বদল করতে এবার চিকেন কোফতা বানিয়ে দেখতে পারেন। সাথে যদি হয় আফগানি স্বাদের তাহলে তো কথাই নেই। আফগানি চিকেন কোফতা একটি দারুণ সুবাসিত, মৃদু মসলাযুক্ত খাবার, যা সাধারণত ক্রিমি গ্রেভিতে চিকেন বলস বা কোফতা দিয়ে তৈরি হয়।যা যা লাগবে প্রথমে কোফতা বানাতে কী কী লাগবে সেটা একসাথে জোগাড় করে নিন।
মুরগির কিমা- ৫০০ গ্রাম পেঁয়াজ কুচি- ২টা (মাঝারি) আদা বাটা- ১ চা চামচ রসুন বাটা- ১ চা চামচ কাঁচামরিচ কুচি- ২টা ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ গরম মসলা আধা চা চামচব্রেড ক্রাম্বস বা বেসন- ২ টেবিল চামচ লবণ- স্বাদমতো ডিম- ১টা
গ্রেভি তৈরি করতে যা লাগবে পেঁয়াজ কুচি- ২টা আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ কাজুবাদাম- ১০-১২টা (ভিজিয়ে পেস্ট করে নিতে হবে) দই- ৩ টেবিল চামচ কাঁচামরিচ- ২টা গরম মসলা- আধা চা চামচ এলাচ, দারচিনি, লবঙ্গ- অল্প পরিমাণ তেল বা ঘি- ৩ টেবিল চামচ ক্রিম- দিতেও পারেন না দিতেও পারেন লবণ- স্বাদমতো এবার চলুন বানিয়ে ফেলি কোফতা বানানোর জন্য জোগাড় করা সব উপকরণ একসাথে মিশিয়ে নিন। হাতে হালকা তেল মেখে ছোট বল আকারে গড়ে নিন। অল্প তেলে হালকা ভেজে নিতে পারেন, বা সরাসরি গ্রেভিতে রান্না করতে পারেন (যদি ভেঙে যাওয়ার ভয় থাকে, আগে হালকা ভেজে নিন)। গ্রেভি তৈরি করার জন্য কড়াইতে তেল বা ঘি গরম করে এলাচ, দারচিনি, লবঙ্গ দিন। পেঁয়াজ ভেজে সোনালি হলে আদা-রসুন বাটা ও কাঁচামরিচ দিন। দই, কাজুবাদাম পেস্ট ও লবণ দিয়ে ভালো করে কষান। কিছুক্ষণ পর পানি দিন। ফুটে উঠলে কোফতাগুলো দিয়ে দিন এবং ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন। শেষে ক্রিম দিয়ে হালকা নাড়ুন। সুন্দর মানানসই পাত্রে নামিয়ে নিয়ে ধনেপাতা কুচি ও এক চামচ ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। গরম গরম নান, পরোটা বা পোলাওয়ের সঙ্গে দারুণ লাগবে
