৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুলনায় ৩৮৯ বোতল ভারতীয় কোডিন সিরাপ আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ভারতীয় কোডিনযুক্ত কফ সিরাপ আটক করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) কায়বা বিওপি সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। ২১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, জানান, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি’র এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়