১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ নিহত ২ আহত

সোহেল আহমেদ, কালিগঞ্জ
কালিগঞ্জ কোটচাঁদপুর সড়কে তালেশ্বর নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত ।২ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় কালিগঞ্জ বালিয়াডাঙ্গা গ্রামের সুমন হোসেন কোটচাঁদপুর যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সুমন হোসেন ঘটনা স্থলে নিহত হয়। এ সময় আহত দুজনকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন। তাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার ভুটেরগাদি গ্রামে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়