১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে, প্রতি আসনে লড়ছেন ৩৩ শিক্ষার্থী

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’র (বিজনেস স্টাডিজ অনুষদ) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।ঢাকার বাইরের কেন্দ্রগুলো হল- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের বিজনেস স্টাডিজ অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।এর আগে সকাল ৯টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ কেন্দ্রগুলোতে ভিড় করেন পরীক্ষার্থীরা। তাদের সঙ্গে আসেন অভিভাবকরাও। ১০টা থেকে শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করানো শুরু হয়।এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট এক হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ ভর্তিচ্ছু আবেদন করেছে। এক হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।এ বছর প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী। গত বছর প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। গত বছর মোট আবেদন করেছিলেন ৪০ হাজার ৯৭৩ জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়