২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

তফসিল কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার

প্রতিদিনের ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্যবস্থা নেওয়া হয়েছে, যদিও আগের দিনও কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ও সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সঙ্গে চলছে তল্লাশি, বসানো হয়েছে ব্যারিকেড। এছাড়া চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল। এছাড়া চলাচলও সীমিত করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়