১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে হোটেল শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রেসক্লাব সামনে হোটেল-রেস্তোরাঁ খাতের শ্রমিকদের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি মুজিবুর রহমান খানের সভাপতিত্বে বক্তারা বলেন, হোটেল শ্রমিকদের জীবনের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, অধিকার প্রতিষ্ঠা এবং সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে আগামী ১৪ জানুয়ারি ২০২৬ কর্মবিরতি সফল করতে হবে।
কর্মসূচিতে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, যুগ্ম সম্পাদক আইয়ুব খান, সদস্য সাব্বির হোসেনসহ নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয় বলে আয়োজকরা জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়