১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর হাসপাতাল থেকে গুলি ও ছোরাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
যশোর জেনারেল হাসপাতাল এলাকা থেকে রাইফেলের গুলি ও ছোরাসহ আটক খুলনার চিহ্নিত অপরাধী রাসেল মুন্সি (সেনহাটি, দিঘলিয়া)। কোতোয়ালী থানার এসআই শাহিনুর রহমান জানান, বুধবার রাতে তাকে আটক করে তল্লাশিতে একটি রাইফেলের গুলি, ছোরা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মাদক ও চুরিসহ পাঁচটি মামলা রয়েছে। যশোরে তার উপস্থিতির কারণ তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়