২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সংসদ ‌নির্বাচন ও আইনশঙ্খলা নিয়ে কালিগঞ্জের সুশীল সমাজের সাথে প্রশাসনে মতবিনিময়

সোহেল আহমেদ, কালিগঞ্জ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং আইন শৃঙ্খলা উন্নত করার বিষয় নিয়ে সুশীল সমাজের সাথে প্রশাসনের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার সকল কর্মকর্তা । উপজেলা নির্বাহী অফিসার মিসেস রেজওয়ানা নাহিদ এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও নজিরবিহীন নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু ভাবে সভাই ভোট দিতে পারবে। কয়েক স্তরের আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোক নিয়োজিত থাকবে। তিনি সুস্থ নির্বাসন এর জন্য বিভিন্ন দলের প্রার্থী এবং ভোটারদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়