১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ মাদক উদ্ধার

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক উদ্ধার করেছে কোস্ট গার্ড।১২ ডিসেম্বর(শুক্রবার) দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে অভিযান চালিয়ে উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে রাত সাড়ে আটটার সময় জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়