১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কোটচাঁদপুর-তালসার সড়কের ৭৩ হাজার ছিনতাই

মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
সোমবার সন্ধ্যা রাতে কোটচাঁদপুর -তালসার সড়কের পার্রলাট ব্রীজের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভুক্তভোগী কলেজ ছাত্রের কাছ থেকে ৭৩ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সে পাল্লাট গ্রামের আব্দুর রবের ছেলে। কলেজ ছাত্র লাবিব বলেন,আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি আমি অনলাইনে কাজ করে থাকি। কিছুদিন আগে শখের মোবাইল বিক্রি করে টাকা ব্যাংকে রেখে আসছেন। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে বুথ থেকে সেই টাকা তুলে বাই সাইকেলযোগে বাড়ি ফিরছিললাম। পথিমধ্যে কোটচাঁদপুর -তালসার সড়কের পারর্লাট ব্রীজের সামনে পৌছালে পিছন থেকে দুইটি মটর সাইকেল এসে আমার গতিরোধ করে। এরপর আমার কাছে টাকা চাই। আমি টাকা দিতে না চাইলে, তারা মারপিট করে আমাকে পাশের আখের ক্ষেতে নিয়ে গিয়ে টাকা নিয়ে চলে যায়। লাবিবের পিতা আব্দুর রব বলেন,সন্ধ্যা তখন ৬ টা ২৬ বাজে। ওই সময় ছেলে মোবাইলে কয়েকবার কল করি। তবে ওই সময় সে কল ধরেনি। এর কিছুক্ষন পর ছেলে কল করে ঘটনার কথা বলেন। এরপর ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওখান থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসি। তবে ছেলে অসুস্থ্য থাকায় থানায় বিষয়টি জানানো হয়নি। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুউজ্জামান বলেন,এ ধরনের ঘটনা আমার জানা নাই। আর বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়