১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আইসিসির বিচারকদের মার্কিন নিষেধাজ্ঞা

প্রতিদিনের ডেস্ক
গাজা যুদ্ধাপরাধ তদন্তের বিরুদ্ধে ইসরায়েলের করা আপিল খারিজ করার সিদ্ধান্তের পর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দুই বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। খবর মিডল ইস্ট আইয়ের। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার আওতায় আসা দুই বিচারক হলেন—জর্জিয়ার গোচা লর্ডকিপানিদজে এবং মঙ্গোলিয়ার এরদেনেবালসুরেন দামদিন। তারা আইসিসির আপিল চেম্বারের সদস্য। সোমবার আপিল চেম্বারের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা রায় দেন যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় সংঘটিত অপরাধ তদন্ত অবৈধ—ইসরায়েলের এমন দাবি গ্রহণযোগ্য নয়। এই আপিল চেম্বারের রায়কে ফিলিস্তিন সংক্রান্ত তদন্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই তদন্তের ফলেই গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ইসরায়েল যদি আপিলে জয়ী হতো, তাহলে ওই গ্রেপ্তারি পরোয়ানাগুলো বাতিল হয়ে যেত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়