১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনের ডেস্ক:
আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়ার মতো কাজকে সরকার বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।রবিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।ধর্ম উপদেষ্টা বলেন, ‘আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া গর্হিত কাজ। সরকার এসব বরদাস্ত করবে না।’সব স্থাপনায় সরকারের নিরাপত্তা দেয়া কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।’ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে খালিদ হোসেন বলেন, ‘রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।’ময়মনসিংহের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। আদালতে মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আদালত ট্রাম্পের পক্ষেই রায় দিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়