১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সম্মাননা ক্রেষ্ট পেলেন মণিরামপুর প্রেসক্লাবের নিছার উদ্দীন

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
সম্মাননা স্মারক পেলেন মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব একেএম নিছার উদ্দীন খান আজম। তিনি দৈনিক সংগ্রাম পত্রিকায়র মণিরামপুর উপজেলা সংবাদদাতা। গত শনিবার দৈনিক সংগ্রাম পত্রিকায় কর্মরত সংবাদাতাদের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করেন। একেএম নিছার উদ্দীন খান আজম জানায়, তিনি ৪১ বছর ধরে এই পত্রিকায় উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকার এজেন্ট। এদিকে তার এই সম্মাননা প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন মণিরামপুর প্রেসক্লাবের সহ সভাপতি জি এম ফারুক আলম, সম্পাদক মোতাহার হোসেনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়