১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুন্দরবনে কাঁকড়া ধরার আটন পুড়িয়ে ধ্বংস

উৎপল মণ্ডল, শ্যামনগর
পশ্চিম সুন্দরবনের নোটাবেঁকী ও কাচিকাটা অভয়ারণ্যে খাল থেকে ২টি নৌকা, ৬০০টি বর্শি, ২৫ কেজি কাঁকড়া, কাঁকড়া ধরার জন্য ব্যবহৃত নিষিদ্ধ ১২০টি আটন জব্দ করেছে বন বিভাগ। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে নৌকা ফলে আসামীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত আটন ২২ ডিসেম্বর(সোমবার)পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং জব্দকৃত কাঁকড়া সুন্দরবনে অবমুক্ত করা হয়।বন বিভাগ সূত্র জানায়, এ ধরনের নিষিদ্ধ আটন ব্যবহারে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সুন্দরবনে কাঁকড়া ধরার জন্য নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা ও জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়